সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক সমাবেশে সরকারকে গালি দিয়ে একদিন পরেই দুঃখ প্রকাশ করেছেন জেলা জামায়াত আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।

শুক্রবার সকালে ওই সমাবেশে বক্তব্যে শব্দ চয়ন ঠিক হয়নি জানিয়ে নিজের ফেসবুক পেইজে তিনি এই দুঃখপ্রকাশ করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি তারেক রহমান নেতৃত্বাধীন সরকারকে সিলেটি ভাষায় ‘ফুঙ্গা’ বলে মন্তব্য করেন। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হলে ওই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়।

এনিয়ে ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান লেখেন, গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর