সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম

আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে।

সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যে চিফ হুইপ তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতারা। সভায় বিভিন্ন সমসাময়িক ইস্যুতে আলোচনা এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন