সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এসে প্রশ্নের মুখে আয়োজকরা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ এএম

সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের বিরুদ্ধে একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ ওঠেছে। অভিযোগ রয়েছে, চট্টগ্রামের কার্যক্রম নিষিদ্ধ শ্রমিকলীগের নেতা জহির উদ্দিনের ইন্ধনে একটি সংঘবদ্ধ চক্র নামে-বেনামে বিআরটিএর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের লিপ্ত রয়েছে।

এসব কর্মকাণ্ডে তারা নিজেদের শ্রমিক দলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। 

তবে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি মো. নাজিম উদ্দীন জানান, অভিযুক্ত ব্যক্তিদের কেউই শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

এদিকে, কথিত অপপ্রচারের অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। এমনকি সংবাদ সম্মেলনে উত্থাপিত বেশ কিছু দাবির বিষয়ে আন্দোলনকারীদের কাছেই পর্যাপ্ত তথ্য বা স্পষ্ট ধারণা নেই- এমন চিত্রও দেখা যায়।

একপর্যায়ে সাংবাদিকদের ধারাবাহিক প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করতে বাধ্য হন আয়োজকদের কয়েকজন। ফলে সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করতে এসে উল্টো সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ার ঘটনায় তাদের অভিযোগের সত্যতা ও উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠেছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন