সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:২৯ এএম

সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২৯ মার্চ) আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন