সরকারি সম্পত্তি সংরক্ষণ করতে হবে: সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

সাতক্ষীরার দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, প্যাডেল ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরণ উদ্বোধন করেছেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বৃহস্পতিবার উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সংসদ সদস্যের বরাদ্দকৃত এডিপির অর্থায়নে ৫ জন ব্যক্তিকে প্যাডেল ভ্যান, ১৪ টি সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ জোড়া স্কুল বেঞ্চ বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ওমর ফারুক ও মাহাবুব আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন উন্নয়নে কাজ করছে। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের জন্য জীবনমান উন্নয়নে আয়বর্ধণমূলক সেলাই মেশিন, প্যাডেল ভ্যান প্রদান করা হয়। এই সম্পদ সরকারি সম্পত্তি মনে করে রাখলে হবে না। এটি নিজের মনে করে সংরক্ষণ করতে হবে। এটি বেশিদিন ভাল রাখতে পারলে আপনারই কল্যাণ হবে। তাই যথাযথ৷ ভাবে সংরক্ষণ করার আহবান জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর