যশোর কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুতে তাকে প্যারোলে মুক্তির ইস্যুতে কোনও মন্তব্য করতে চান না কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে এ ঘটনা ঘটে।
কৃষির বিষয়ে ব্রিফিং শেষে কারও প্রশ্ন আছে কিনা জানতে চান উপদেষ্টা। এ সময় একজন সাংবাদিক যশোরের ঘটনায় বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।
আরেকজন সাংবাদিক বলেন, আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও… এ সময় উপদেষ্টা বলেন, না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব…
আপনি তো দ্বায়বদ্ধ— সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, আমি দায়বদ্ধ নয়। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলব না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।
পরে তিনি বলেন, ছাত্রলীগ-আওয়ামী লীগের ভেতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। কৃষির বিষয়ে প্রশ্ন করেন…



