সাউন্ড গ্রেনেড-জলকামানে ১০ মিনিটে ছত্রভঙ্গ সরকারি কর্মচারীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অন্তত ১০ মিনিট অবস্থানের পর তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড জলকামানের সামনে টিকতে না পেলে ১০ মিনিটের মাথায় ছত্রভঙ্গ হয়ে পড়ে সরকারি কর্মচারীরা।

এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন তারা। এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। 

এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন