সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রভাষক এম সুশান্তের গণসংযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পিএম

আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত গণসংযোগ করছেন।

আজ মঙ্গলবার ২০২৪ দিনব্যাপী উপজেলার চাঁদপুর যতন মালির মোড়, পৌরসভার ০৬ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় তিনি গনসংযোগ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতার শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান, প্রধান শিক্ষক পার্থ সারথি সেন, সহকারী অধ্যাপক পাল শুভাশীষ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক আবু সাঈদ, বিধান চন্দ্র সরদার, খন্দকার আনিসুর রহমান, জিন্নাতুল ইসলাম, আল আমিন, রনজিত রায়, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, শ্রমিকলীগ নেতা মাসুদ হোসেন, কৃষকলীগ নেতা বাবলুর রহমান সহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন