সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার ছেলে ব্যারিস্টার শফিক মাহবুব দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।

তিনি জানান, শফিক আহমেদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন