সাবেক সংসদ সদস্য খালেদ ইবনে ইউসুফ আর নেই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

সাবেক সংসদ সদস্য চৌধুরী খালেদ ইবনে ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফরিদপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) চৌধুরী নায়াব ইউসুফের চাচা। 

শুক্রবার (০৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শোকবার্তায় তিনি বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার শ্রদ্ধেয় চাচা চৌধুরী খালেদ ইবনে ইউসুফ আজ ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তার জানাজা বাদ জোহর ওল্ড ডিওএইচএস বনানী মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন