সাভার উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পিএম

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করেছে সাভার উপজেলা প্রশাসন। রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সকাল ৯টায় উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি প্রমুখসহ সাভারের সকল শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন