সামান্তা শারমিনকে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন মাহফুজ আলম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চলা নেতিবাচক অপপ্রচার ও নোংরামির কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি সামান্তা শারমিনকে নিয়ে চলা সাম্প্রতিক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং এর পেছনে জড়িতদের রাজনৈতিক সংস্কৃতির শালীনতা বজায় রাখার আহ্বান জানান।

কালবেলার পাঠকদের জন্য মাহফুজ আলমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

৬ সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাদের মুখ্য অবদান আছে, তাদের নিয়ে নোংরামি এবং অপপ্রচার একটা বাজে নজির। আগেও হয়েছে অনেক। দল গঠনের দিন থেকে এ নজির সে দলের তৎকালীন নেতৃত্বই স্থাপন করেছিলেন। গতকালও সামান্তা শারমিন আপাকে নিয়ে একই কাণ্ড হলো। 

লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে মুখ্য ভূমিকা রাখা লোকজন না থাকলে একটি দল এত দ্রুত গঠিত হতো না। সুতরাং, যারা ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটাকে আপনারা একটা শেইপে পেয়েছিলেন। আর, কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নীরব থাকুন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন