আজ শনিবার (১৭ অক্টোবর) প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম এর ৬৫ তম শুভ জন্মদিন।
মিয়া মোহাম্মদ কাইউম তিনি মতলব উত্তর উপজেলার মোহনপুরে সম্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন।
মোহনপুর ইউনিয়নের সাবেক কীর্তিমান চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান মিয়ার সুযোগ্য বড় সন্তান তিনি। তার দাদা সুদীর্ঘ ২৮ বছর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তারই ধারাবাহিকতায় প্রকৌশলী মিয়া নেতৃত্বের গুণাবলী ও নৈপুণ্য অর্জন করেন।
প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইঊমকে বেসরকারী পরামর্শক প্রতিষ্ঠান, সার্ম এসোসিয়েট্স্ লিমিটেড [SARM ASSOCIATES LTD]- বাংলাদেশের প্রথম সারির প্রথম স্থানের প্রকৌশল খাতের কনসালট্যান্ট প্রতিষ্ঠানসমূহের অন্যতম একটি খ্যাতিমান সংস্থা সার্ম। এই প্রতিষ্ঠান সুদীর্ঘ ৫৬ বছরের কর্মময় সাফল্যের অর্জনকে মূল্যায়নের মাধ্যমে দেশের এই বিখ্যাত প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠানের সুযোগ্য উত্তরসূরী হিসাবে প্রতিষ্ঠানের মালিকানা অংশীদারিত্বের অধিকারী করেই কোম্পানীর ব্যবস্হাপনা পরিচালক (MD) পদে রয়েছেন।
