সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

নাটোরের সিংড়ায় আনসার ও ভিডিপি ভাতাভুক্ত সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে সামনে ৬৬ জন সদস্যের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আনসার ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলা চাল, সোয়াবিন তেল, লাচ্ছা-সেমাই, চিনি, গুড়া দুধ, সুজি, নুডুস ইত্যাদি।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. কাশেম আলী। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষিকা রওনারা খাতুন, দুলাল চন্দ্র মাহাতো প্রমূখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর