সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলের সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন