সিলেটে ছাত্রলীগ নেতা ও আরেক যুবককে কুপিয়ে জখম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৩১ এএম

সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা আরেক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাত আটটার দিকে সিলেট শহরের মেন্দিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালি থানার ওসি মো.জিয়াউল হক।

আহত দু’জন হলেন, সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকার মো. হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার (২৬)। হাসান মাহমুদ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আছেন।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, হাসান ও মাজহার শুক্রবার রাত আটটার দিকে মে‌ন্দিবাগ মোড় এলাকায় দা‌ড়িয়ে‌ ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

তারা আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন