সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ এএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রবিবার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এই আগুনের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, আজ রাত ১১টা ৩৫ মিনিটে তাদের কাছে সংবাদ আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

কন্ট্রোল রুম আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন