সুন্দরগঞ্জে দুর্গম চরে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের পোড়ার চরে ভাটি বোচাগাড়ি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চার লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, উপজেলা যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাফি, সাবেক ইউপি সদস্য ও জমিদাদা রেজাউল আলম, ইউপি সদস্য চাঁন মিয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার (হেলথ) মো. তুহিন আলম, ফিল্ড অফিসার মাসুমা আক্তার প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন