সেরা তরুণ উদীয়মান প্লেয়ার হলেন লামিনে ইয়ামাল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

২০২৬ সালের সেরা তরুণ ফুটবলার ‘মেন’স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড নিজের প্রতিভা ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন। এবারের ব্যালন ডি’অর-এরও অন্যতম দাবিদার তিনি।

এর আগে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে পৌঁছান লামিনে ইয়ামাল। হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন হ্যারি কেইন-ও। তিনজনই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার।

এ ছাড়া স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি এবং মাইকেল ওলিসেও পৌঁছেছেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কারের এই অনুষ্ঠানে। সাবেক তারকাদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকেও দেখা গেছে।

এবারের ব্যালন ব্যালন ডি’অর-এ মনোনয়ন পাওয়া ফুটবলারদের মধ্যে ইয়ামাল সবচেয়ে কম বয়সী, আর সবচেয়ে বেশি বয়সী মেসি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর