সোনাইমুড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্স ও মডেল থানায় বডি স্থানান্তর ব্যাগ এবং ডায়াপার বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:৩৭ এএম

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির ধারাবাহিকতায় বাচ্চাদের ডায়াপার ও মৃত ব্যক্তিদের বডির স্থানান্তরের জন্য উন্নত মানের ব্যাগ বিতরণ এবং
সোনাইমুড়ী মডেল থানায় ও হাসপাতাল পরিদর্শন করেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

এইসময় প্রধান অতিথি সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম স্বাস্থ্য কমপ্লেক্সে ও মডেল থানায় মৃত ব্যক্তিদের জন্য ব্যাগ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
সেই সাথে হাসপাতালের বিভিন্ন ভবন ও রোগীদের ওয়ার্ড এবং ডাক্তারদের চেম্বার গুলো পরিদর্শন করেন। মা ও শিশু ওয়ার্ডে সমস্যা সমাধানে আরো ২০ টি বেড নতুন সংযোজন করার আশ্বাস প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. ইসরাত জাহান সহ সোনাইমুড়ী থানার অফিসার ইনসার্জ রেজাউল হোসেন সহ আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন