স্কটিশ বাংলাদেশি কমিউনিটির আয়োজনে মুগ্ধ এমপি ফয়ছল চৌধুরী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

স্কটিশ বাংলাদেশি কমিউনিটির আয়োজনে মুগ্ধ এমপি ফয়ছল চৌধুরীস্কটল্যান্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে স্কটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (SBWA)। বনি রিগ গাইড হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে বাংলা ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কমিউনিটির সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানো এবং ডা. ফাহাদের পরিচালনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ সেশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী এমবিই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের অনারারি কনসাল ডা. ওয়ালি তাসার উদ্দিন প্রবাসে সাংস্কৃতিক পরিচয় টিকিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এসবিডব্লিউএ-এর সভাপতি জিয়াউদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. আমিনার শিক্ষামূলক উপস্থাপনা ও ডা. ফাহাদের ইন্টারঅ্যাকটিভ সেশন উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়। সাধারণ সম্পাদক খান এলাহী ও ইভেন্ট সেক্রেটারি নাজিম অনুষ্ঠানটি সফল করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর