স্বাস্থ্য-শিক্ষা-স্থানীয় সরকার-কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও কৃষি- এই চার মন্ত্রণালয়ে নতুন চার সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাদেরকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

নিয়োগ পাওয়া চার কর্মকর্তা হলেন- মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন