জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় ভাই মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেনের জানাজায় অংশগ্রহণ করেন। এ ঘটনায় সেখানে এক আবেগঘন মুহূর্তের পরিবেশ তৈরি হয়।
শনিবার (১৪ মার্চ) মেহেরপুর শহরের ড. শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে আজ রাত ১০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের ব্যক্তিবর্গ এলাকার সুশীল সমাজের ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা যায়, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল আজ ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সাবেক এমপি ছহিউদ্দিন বিশ্বাসের মেজো ছেলে এবং সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন দোদুলের মেজো ভাই। সাবেক এ মন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
এদিকে মরহুমের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুল মেহেরপুর জেলা কারাগারে থাকায় আবেদনের প্রেক্ষিতে পেরোলে তাকে মুক্তি দেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
