হার্ট অ্যাটাকের পর হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২১ এএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন। বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমকে খুদে বার্তায় মান্নার অসুস্থতার খবর জানান। তিনি জানান, হার্ট অ্যাটাকের পর তাকে দ্রুত বিএমইউ হাসপাতালে নেওয়া হয়। দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর