১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

বিএনপির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও অপরাধীকেই ছাড় দেওয়া হচ্ছে না। সম্প্রতি নরসিংদীতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঢাকার ঘটনায় সব অপরাধীকেই আইনের আওতায় আনা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, লাইসেন্সকৃত যেসব অস্ত্র এখনও জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় কোন লাইসেন্স দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই সরকার এ সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর