১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের চলাচলের সুবিধার্থে দুটি নৌরুটে বিশেষ লঞ্চ ও স্টিমার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৭ মার্চ থেকে বিশেষ এই লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ সামাল দিতে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বরিশাল-সদরঘাট-ইলিশা-গলাচিপা নৌরুটে বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস পরিচালনা করা হবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এসব বিশেষ লঞ্চ চালু করা হচ্ছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন