লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট ৪৩টি হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
গোষ্ঠীটির এক বিবৃতিতে জানানো হয়, এসব হামলার মধ্যে ২৬টি চালানো হয়েছে লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর এবং বাকি ১৭টি হামলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে।
হিজবুল্লাহ আরও দাবি করেছে, হামলাগুলোতে ইসরায়েলি বাহিনীর চারটি সামরিক ঘাঁটি, আটটি সামরিক স্থাপনা, একটি ব্যারাক এবং সীমান্তে নতুন স্থাপিত চারটি চৌকিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
