৫১ হাজার ভোটের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমানের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ১,৩৩,৮১৬ ভোট অর্জন করেন।

নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া তথ্য সুত্রে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার পেয়েছেন প্রায় ৮২,৪৮০ ভোট। এতে ভোটের ব্যবধান দাঁড়ায় প্রায় ৫১,৩৩৬ ভোট।সব ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহ ও গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জয়ের পর প্রতিক্রিয়ায় মুশফিকুর রহমান বলেন, এই বিজয় কসবা-আখাউড়ার সাধারণ মানুষের বিজয়। জনগণ যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান হিসেবে আমি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। ফলাফল ঘোষণার পর কসবা ও আখাউড়ার বিভিন্ন এলাকায় বিএনপির দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। মিছিল, স্লোগান, মিষ্টি বিতরণ মাধ্যমে বিজয় উদযাপন করা হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, এই বিজয় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি, জনপ্রিয়তা এবং জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন, যা ভবিষ্যৎ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর