সাইফ আলীকে কুপিয়ে দুর্বৃত্তের পালানোর ভিডিও প্রকাশ্যে

বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তার ছবি প্রকাশ করল মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে ওই যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ। তবে অভিযুক্তকে শনাক্ত করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তাকে খুঁজছে । সংবাদমাধ্যমের প্রতিবেদন […]

বিস্তারিত পড়ুন

যতদিন আছি, একতা নিয়েই থাকব : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যের মধ্যদিয়ে এই সরকারের জন্ম। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি তুলেছে। ঐক্যবদ্ধভাবে এটা করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। এমন হলে এটার দরকারও নেই। এজন্যই আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বসা। সবাইকে দেখে সাহস পাচ্ছি। আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকব। জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন […]

বিস্তারিত পড়ুন

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে: ১২ দলীয় জোট

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ১২ দলীয় জোটের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি জানান, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গুম- খুন, হত্যা, নির্যাতন, জেল-জুলুমের মতো বিষয় নিয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। সবার […]

বিস্তারিত পড়ুন

মেট্রোরেলের শুক্রবারের সূচিতে পরিবর্তন

মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে দুপুর ৩টা থেকে চলবে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপকের (প্রশাসন) সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার মুক্তি পেলেন দশ ট্রাক অস্ত্র মামলার আসামি জাপা নেতা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার […]

বিস্তারিত পড়ুন

মিয়ানমারে পাথরের খনিতে কাদা ধসে ৩২ জনের মৃত্যু

মিয়ানমারে উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জেড পাথরের একটি খনিতে ধসে পড়া কাদার নিচে চাপা পড়ে কমপক্ষে ৩২ জনের মৃত্যু নিহত হয়েছে। মৃতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু। স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমাও নাউ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ খবর জানিয়েছে। প্রতিবেদন মতে, গত সোমবার (১৩ জানুয়ারি) কাচিন রাজ্যের হপাকান্ত টাউনশিপের একটি গ্রামে খনিতে এই কাদাধসের ঘটনা ঘটে। খনন কার্যের ফলে […]

বিস্তারিত পড়ুন

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ বাতিল

জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখতে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি কর্মকর্তারা বলছেন, এনআইডি কার্যক্রম ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে একটি আইন করে। ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ […]

বিস্তারিত পড়ুন

জুলাই ঘোষণাপত্র নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে: সালাহউদ্দিন

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে বৈঠকে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সর্বদলীয় […]

বিস্তারিত পড়ুন

ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে দেয়া গেলে সবার মনে সাহসের সঞ্চার হবে এবং দেশ চমকে উঠবে। অন্যথায় এর উদ্দেশ্য ব্যাহত হবে। তাহলে ঘোষণাপত্র দেয়ার আর দরকার নেই। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল ও অংশীজনদের উদ্দেশ্যে বলেন, […]

বিস্তারিত পড়ুন

ব্যাংকে সন্দেহজনক লেনদেন: ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী […]

বিস্তারিত পড়ুন

নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

ওষুধ, পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে যে ভ্যাট আরোপ করা হয়েছে সরকার তা পুনর্বিবেচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাটের কারণে সম্পূর্ণ না, দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাটের কারণ… […]

বিস্তারিত পড়ুন