বাজার স্থিতিশীল রাখতে চাল-ডাল-চিনি আমদানি করবে সরকার

দেশের চাহিদা মেটাতে এবং বাজার স্থিতিশীল করতে চাল, ডাল ও চিনি সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ৫ম সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে অর্থ উপদেষ্টা বলেন, চাল, চিনি ও ডালের মতো […]

বিস্তারিত পড়ুন

গণতন্ত্রের প্রত্যাশা পূরণ না হলে সংকট আরো বাড়বে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা মনে করি গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে সংকট আরো বাড়বে। এই সংকটকে নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচিত একটি সরকার দরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী শহরের স্কাই ভিউ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের কাছে আমাদের প্রত্যাশা ভোটাধিকার […]

বিস্তারিত পড়ুন

ভারত থেকে ১১৩৭ কোটি টাকার ডিজেল কিনবে সরকার

বাংলাদেশ সরকার ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, যার মোট খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জনা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) […]

বিস্তারিত পড়ুন

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ নিয়ে যা বললেন আজহারী

দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন। ফের সাত কলেজ শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম […]

বিস্তারিত পড়ুন

সমাধান ছাড়াই রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষ, চলবে কর্মবিরতি

কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বেরিয়ে গেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই […]

বিস্তারিত পড়ুন

বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি রিজার্ভ চুরিকেও হার মানিয়েছে: শ্রম উপদেষ্টা

বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির থেকেও বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ড. […]

বিস্তারিত পড়ুন

বেবিচকের প্রধান প্রকৌশলীসহ আট কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা 

ব্যাপক দুর্নীতিতে অভিযুক্ত বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে নিয়োগপ্রাপ্ত হাবিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বেবিচকের ছয় কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন।… বিস্তারিত

বিস্তারিত পড়ুন

সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক জরুরি এ সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফয়েজ… বিস্তারিত

বিস্তারিত পড়ুন

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় তারই প্রমাণ সেদিন হয়েছিল। এ সময় তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বিএনপির ওপর মানুষ আস্থা রাখতে চাইছে দাবি […]

বিস্তারিত পড়ুন

‘মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি […]

বিস্তারিত পড়ুন