নির্ধারিত সময়ে নির্বাচন হবে

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।’ আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনী প্রস্তুতি নিয়ে আনসার-ভিডিপি মহাপরিচালক ও ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি, সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় […]

বিস্তারিত পড়ুন

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের নতুন ওয়েবসাইট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে চালু করা হয়েছে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম www.futurebangladeshyouwant.org| আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং নাগরিক […]

বিস্তারিত পড়ুন

এলডিসি গ্রাজুয়েশনে গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান বিজ্ঞান সচিবের

এলডিসি গ্রাজুয়েশনের (স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ) জন্য দেশে বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় ব্যাপক গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে বিভিন্ন দেশের যে অগ্রগতি হয়েছে তার মূলে রয়েছে গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন। বাংলাদেশের উন্নয়নেও গবেষণা কাজের বিকল্প নেই। […]

বিস্তারিত পড়ুন

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে স্পেশাল ট্রেন এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বরাদ্দ দেওয়ার কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার […]

বিস্তারিত পড়ুন

এই সরকারের আমলে আসছে না নতুন পে স্কেল

সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাইয়ে পে কমিশন গঠন করে সরকার। পরে ছয় মাসের মধ্যে সুপারিশ দেয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়।  কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই সরকারের সময়েই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন। কিন্তু শেষ খবরে জানা গেছে এই সরকারের আমলে তা বাস্তবায়ন করা সম্ভব না।  […]

বিস্তারিত পড়ুন

ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র পূর্ণরূপে চালুর আশ্বাস প্রণয় ভার্মার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলেই বাংলাদেশে থাকা সব ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভ্যাক) পূর্ণরূপে চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (২২ ডিসেম্বর) যমুনা ফিউচার পার্কে আইভ্যাক পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। হাইকমিশন জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহে ঢাকার কেন্দ্র একদিন বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হয়েছে। সেই দিন […]

বিস্তারিত পড়ুন

বেনজিরের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

বাংলাদেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বেনজির আহমেদের ফ্ল্যাট থেকে জব্দকৃত মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমাদানের কার্যক্রম এখনো চলমান রয়েছে। দুদক জানায়, কমিশনের আবেদনের প্রেক্ষিতে বেনজির […]

বিস্তারিত পড়ুন

নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি— সুপার ক্যারাভান। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক‍্যারাভান। অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি […]

বিস্তারিত পড়ুন

আইটি ও টেলিকম ক্যাটাগরিতে আইসিএমএবি সিলভার অ্যাওয়ার্ড পেল রবি

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড জিতল রবি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি মর্যাদাপূর্ণ ‘১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। আইটি ও টেলিযোগাযোগ ক্যাটাগরিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে ‘সিলভার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান রবির কর্মকর্তাদের হাতে এই সম্মাননা […]

বিস্তারিত পড়ুন