শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ সারা দেশে তীব্র শীতের প্রকোপ চলছে। এর সঙ্গে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা। এতে সাধারণের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় চলমান শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ […]

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালয়েশিয়ায় মিলাদ ও দোয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোতারায়া বাংলা মসজিদে বৃহস্পতিবার, বাদ মাগরিব প্রয়াত দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মালয়েশিয়া ও বিএনপি কোতারায়া শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। মিলাদ ও দোয়া মাহফিলে নেতৃত্ব দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও […]

বিস্তারিত পড়ুন

বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় আটক ২০

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ২০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানা হেফাজতে রেখে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এছাড়াও যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আটকের চেষ্টা করছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১ […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন?

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়ার বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কথা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার বক্তব্য নিয়েও। বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন বেশ কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর […]

বিস্তারিত পড়ুন

সার্কের চেতনা এখনও জীবিত ও দৃঢ়: প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের দৃঢ় উপস্থিতি ও সংহতি প্রকাশের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘সার্কের চেতনা এখনও জীবিত ও দৃঢ়।’ প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী সরকারপ্রধানের প্রতি সার্কভুক্ত দেশগুলো যেভাবে সম্মান জানিয়েছে তাতে তিনি গভীরভাবে অভিভূত হয়েছেন। […]

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শুক্রবার ঢাকেশ্বরীতে বিশেষ প্রার্থনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শুক্রবার (২ জানুয়ারি) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা […]

বিস্তারিত পড়ুন

বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৮ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘রায়েরবাজার কবরস্থানে অনেককে একত্রে সমাহিত করা হয়েছিল। সেখান থেকে […]

বিস্তারিত পড়ুন

এবারের নির্বাচন দেশের সেরা নির্বাচন বলে বিবেচিত হবে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হবে বলে আশাবাদী। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার বাংলাদেশকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে, যা দেশের অন্যতম সেরা নির্বাচন হিসেবে বিবেচিত হবে। কারণ এই নির্বাচন কেবল […]

বিস্তারিত পড়ুন

তারেক রহমানের সান্নিধ্যে জামায়াত আমির

বেগম খালেদা জিয়াকে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা উপস্থিত […]

বিস্তারিত পড়ুন

ক্লাসরুমে জামায়াত প্রার্থীর নির্বাচনী সভা, মাদ্রাসা সুপারকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্লাসরুমে জামায়াতে ইসলামীর মনোনীত এক প্রার্থীর নির্বাচনী সভা পরিচালনা করায় মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা ধার্য করেন। মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলী কামারখন্দ উপজেলা জামায়াতে […]

বিস্তারিত পড়ুন