আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানকে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। গতকাল রোববার রাতে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা […]

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্তে কাজ করে যাবো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যেসব শহীদদের পরিচয় শনাক্ত করা যায়নি, তাদের শনাক্তের কাজ আমরা করে যাবো। সোমবার (০৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফারুক ই আজম বলেন, এরইমধ্যে […]

বিস্তারিত পড়ুন

আচরণবিধি লঙ্ঘন; নির্বাচনী প্রচারণায় ৪০ লাখ টাকার গাড়ি উপহার নিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারের জন্য নিজের এক শুভানুধ্যায়ীর কাছ থেকে দামী গাড়ি উপহার নিয়েছেন মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জিয়াউল হক। উপহার পাওয়া গাড়িটি জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা’র ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের (২০০৪)। বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকার বেশি। তফসিল ঘোষণার পর এমন […]

বিস্তারিত পড়ুন

দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে তার প্রার্থিতা এরই মধ্যে বৈধ ঘোষণা হয়েছে। এই নির্বাচনি প্রেক্ষাপটেই ১৯ বছর পর বগুড়া সফর করছেন তিনি, যা ঢাকার বাইরে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর হিসেবেও বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র […]

বিস্তারিত পড়ুন

হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়ন, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘণ্টা কর্মদিবস কার্যকর এবং সম্পাদিত সব চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ১৪ জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সোমবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছাবেন। মার্কিন দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তার এ আগমন কূটনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র মতে, নির্বাচনকে ঘিরে ক্রিস্টেনসেনের এ ঢাকায় অবস্থান খুবই ব্যস্ততাপূর্ণ হবে এবং তিনি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবেন। গত সেপ্টেম্বরে […]

বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভেজাল সার তৈরি সরঞ্জাম জব্দ, জড়িতদের জরিমানা

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় ভেজাল সার, তৈরি সরঞ্জাম ও সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার ও কাঁচামাল জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার (৪ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ভেজাল সার তৈরির বিষয়টি নিশ্চিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। […]

বিস্তারিত পড়ুন

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আইনজীবী […]

বিস্তারিত পড়ুন

তেলের রাজনীতি ও ভেনেজুয়েলা; মার্কিন আগ্রাসন, চীন-রাশিয়ার নীরবতা

তেলের রাজনীতি ও ভেনেজুয়েলা; মার্কিন আগ্রাসন, চীন-রাশিয়ার নীরবতা মোঃ রাকিবুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি(ডুয়েট) জেরুজালেম  পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং আব্রাহামিক ধর্মমতের জন্য পবিত্রস্থান।১৯৪৮ সাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিন-ইসরাইল সংঘাত ও যুদ্ধ অব্যাহত রয়েছে। পশ্চিমা শক্তিগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসমূহ, পরিকল্পিতভাবে পুচকে ইসরাইলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে। এর পেছনে একটি বড় কারণ হলো এই অঞ্চলের […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শন করে এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার […]

বিস্তারিত পড়ুন