দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজে অংশ নিয়েছিলেন শাহজাহান চৌধুরী। এ প্রীতিভোজে তার উপস্থিতিতে দাঁড়িপাল্লায় ভোট চান ওই ইউনিয়নের জামায়াতের আমির মো. জসিম উদ্দিন। সম্প্রতি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়ে […]

বিস্তারিত পড়ুন

ধানের শীষের স্লোগান দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ জাসদের প্রার্থীর বিরুদ্ধে

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধানের শীষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মো. আজগর আলী (৩৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জাসদের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাজাহান আলী সাজুর চাচাতো ভাই মনির হোসেন এই অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত ওই কর্মীকে এলাকাবাসী উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। […]

বিস্তারিত পড়ুন

ফের বাড়তে পারে শীতের দাপট

দেশে গত ১০ দিনের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহ আজ বুধবার সবচেয়ে কম অঞ্চলে বিস্তৃত হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই শৈত্যপ্রবাহ আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল […]

বিস্তারিত পড়ুন

সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী

শরীয়তপুরে থেকে ঢাকাগামী একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দুই দফা আটকে রাখায় অসুস্থ অবস্থায় জমশেদ আলী ঢালী (৭০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে ঢাকায় হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু হয় জমশেদ আলীর। মারা জাওয়া জমশেদ আলী ঢালী ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ডামুড্যা […]

বিস্তারিত পড়ুন

বিদেশিদের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন!

সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে অন অ্যারাইভাল ভিসাসহ অন্যান্য ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করেছে। সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে- বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ […]

বিস্তারিত পড়ুন

১২ দিনে এলো ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স

চলতি বছরের জানুয়ারির প্রথম ১২ দিনেই দেশে প্রবাসী আয় হিসেবে এসেছে ১৪৬ কোটি মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ১৭ লাখ ডলার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি […]

বিস্তারিত পড়ুন

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ইইউ মিশন, মাঠে নামছেন পর্যবেক্ষকরা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গঠিত এই মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক […]

বিস্তারিত পড়ুন

যশোর এম এম কলেজের আবাসিক হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

যশোর সরকারি এম এম কলেজের আবাসিক হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তিনি কলেজটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহিদ আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। রবিউলের অভিযোগ, […]

বিস্তারিত পড়ুন

চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেশায় রাজনীতিক। তিনি নগদ ২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ২৩৬ […]

বিস্তারিত পড়ুন

জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের পর জ্যান্ত কবরের চেষ্টা

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান। […]

বিস্তারিত পড়ুন