বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নির্বাচনী বৈঠকে ত্যাগী কর্মী বলায় হট্টগোল বাধা পর ফেরার পথে মিজানুর রহমান রনি ওরফে কানা মিজান (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ অন্তত ছয়টি মামলা […]

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের যুব বিভাগের নেতা হেজবুল্লাহ ও বিএনপির কর্মী কামাল হোসেন বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের […]

বিস্তারিত পড়ুন

আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে তিন দিন ধরে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আ রবিবার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত […]

বিস্তারিত পড়ুন

মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত কর্মী-সমর্থকদের ক্ষোভ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির মাহবুব আলমকে মনোনয়ন দেওয়ায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক স্ট্যাটাসে। জানা যায়, গত ১৫ জানুয়ারি ১০ দলীয় জোটের পক্ষ থেকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি এনসিপিকে দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এ আসনে জামায়াতে […]

বিস্তারিত পড়ুন

উত্তরায় অগ্নিকাণ্ড: একই পরিবারের নিহত ৩ জনকে পারিবারিক কবরস্থানে দাফন

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে একই পরিবারের তিনজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া কাজীবাড়ির বাসিন্দা। স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র শিশুসন্তানকে পাশাপাশি কবর খুঁড়ে দাফন করা হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের স্তব্ধতা। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন […]

বিস্তারিত পড়ুন

শ্রীপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারো প্রকাশ্যে আইন অমান্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যস্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সংগঠনটির ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি নিয়ে। প্রাপ্ত তথ্যে জানা যায়, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলামের নির্দেশে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ “নৌকা ছাড়া নির্বাচন বর্জন করুন” লেখা ব্যানারে […]

বিস্তারিত পড়ুন

খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের বাড়িভাড়া ছাড়া কোনো আয় নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের আয়ের প্রধান উৎস শুধু বাড়িভাড়া। হলফনামার তথ্যানুযায়ী, তার নগদ টাকা ২০ হাজার, ব্যাংকে এক লাখ ৫১ হাজার ৩৩২ টাকা, ইলেক্ট্রনিক্সের মূল্য ৩০ হাজার টাকা এবং আসবাবপত্রের মূল্য এক লাখ ৫৫ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির তুলনায় তার স্ত্রীর সম্পদ […]

বিস্তারিত পড়ুন

স্বামীকে বিজয়ী করার আহ্বান আরিফপত্নীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে স্থানীয় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নারী ভোটারদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকায় স্থানীয় বিএনপি নেতা জিয়ারত খানের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে […]

বিস্তারিত পড়ুন

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

ময়মনসিংহের ধোবাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মী নিহতের ঘটনায় মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। শনিবার (১৭ জানুয়ারি) মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা পর উপজেলা পরিষদের কাছে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে হত্যাকাণ্ডের […]

বিস্তারিত পড়ুন

হর্নের বিরুদ্ধে রাজধানীতে মোটর শোভাযাত্রা

রাজধানীতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’–এর আওতায় শনিবার এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ (সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) থেকে মোটর শোভাযাত্রা বের করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পরিবেশ, বন […]

বিস্তারিত পড়ুন