স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ অস্বীকার করে। মেজর জিয়াউর রহমান যে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা দালিলিকভাবে প্রমাণিত। এটা আন্তর্জাতিক দলিলেও প্রমাণিত। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন। […]

বিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।  শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় […]

বিস্তারিত পড়ুন

কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী

কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। আজ শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ জানান। এদিকে ক্রেতারা সংযত […]

বিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই অবস্থা শুরু হওয়ার পর ২৮ দিনের পরিসংখ্যান এটি।  শুক্রবার (২৭ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।  ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত  আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে আজও বাতিল […]

বিস্তারিত পড়ুন

শহীদ জামালের মেয়ে ও কৃতী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়ে উপলক্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী জপেল চাকমাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে আজ শুক্রবার সকালে চট্টগ্রামের প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে […]

বিস্তারিত পড়ুন

পে স্কেল নিয়ে অনিশ্চয়তা, যা জানা গেল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি প্রায় নাস্তানাবুদ হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়েছে তীব্র জ্বালানির সংকট। এ ছাড়া সরকারের রাজস্ব ঘাটতি রয়েছে। ফলে অর্থসংকটে রয়েছে সরকার। এ জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ধীরে চলো নীতি বেছে নিয়েছে সরকার। এ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে […]

বিস্তারিত পড়ুন

তৃতীয় দিনের মতো শুরু উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করেছেন তারা। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। দেওয়ান সোহেল রানা বলেন, তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের প্রতি সমর্থন জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (২৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তর-এ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান। বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি। […]

বিস্তারিত পড়ুন

১০ দিনে দেশে আসছে এক লাখ ৯২ হাজার টন এলএনজি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রায় এক লাখ ৯২ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা।  প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তিনটি জাহাজে করে আগামী দশ দিনের মধ্যে এসব এলএনজি দেশে পৌঁছাবে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬২ হাজার টন এলএনজি বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী ‘এইচএল পাফফিন’ […]

বিস্তারিত পড়ুন

সড়কেই শেষ হলো মুফতি মমিনের পরিবারের জীবনের গল্প

রাজধানীতে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন মুফতি আব্দুল মমিন। ঈদের ছুটি শেষে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে কর্মস্থলে ফিরছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে গেল শেষ যাত্রা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী-সন্তানসহ প্রাণ হারান তিনি। নিহতরা হলেন— নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৪ নম্বর […]

বিস্তারিত পড়ুন