অদম্য ফাউন্ডেশনের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে দোয়া ও কেককাটা অনুষ্ঠান।

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ ডিসেম্বর ২০২২, ০৪:২৬ পিএম

নাজমুল সুজন বিশ্বাস, শার্শা(যশোর)প্রতিনিধি:-
যশোরের শার্শায় অদ্যম স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০২ই ডিসেম্বর) জুম্মা নামাজ শেষে ভবানীপুর দারুস ছালাম হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ভবানীপুর দারুস ছালাম হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষাক হাফেজ মোঃ কবিরুল ইসলাম

এ সময় উপস্থিত ছিলেন অদম্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.কে নয়ন, সাধারণ সম্পাদক, তানভিন জামান সিমান্ত, সাংগঠনিক সম্পাদক এস.এম হৃদয়, ধর্ম-বিষায়ক সম্পাদক, হাফেজ মোঃ কবিরুল ইসলাম, সদস্য আল ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী নাজমুল সুজন বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন অদ্যম স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্যরা।

অদ্যম স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, নির্দলীয় ও নিরপেক্ষ অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবিক প্লাটফর্ম। ০২ই ডিসেম্বর ২০২০ ইং এস.কে নয়ন এর হাত ধরে এই ফাউন্ডেশন এর হাতেখড়ি। ”অদম্যের অঙ্গিকার” সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াবার” এই স্লোগানকে সামনে রেখে একঝাক তরুণ অসহায় হত-দারিদ্র মানুষদের জন্য কাজ করে চলেছে। অদম্যের লক্ষ্য ও উদ্দেশ হলো সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
বাংলাদেশ চিত্র/আনিস

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর