তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৪:৪৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আইজিপি ও পিএসসি’র প্রাক্তন চেয়ারম্যান মরহুম মহিউদ্দিন আহমেদের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিলুফার আহমেদের মাতা তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন