বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম নাহিদের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ আগস্ট ২০২৪, ০১:৩৯ পিএম

না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ আজ মঙ্গলবার বিকেল ৩টার মধ্যেই ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে আরও দুই সমন্বয়ককে পাশে রেখে ফেসবুকে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি গতকাল বলেছেন যে, তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু আমরা এখনো দেখছি যে, একটি অভ্যুত্থানের পরও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে।’

আজ বিকাল ৩টার মধ্যে যদি সংসদের বিলুপ্তি ঘোষণা না করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর