রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯, মাদকদ্রব্য উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১০:৩৩ এএম

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১ জনকে আটক করে।

যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন