চাঁদপুরে এবার আমন ধান সংগ্রহ ৫৮১ মে.টন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০১:৪২ পিএম

ফয়েজ আহমেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

চাঁদপুরে সরকারিভাবে চলতি মৌসুমে ১ হাজার ৩শ ২৪ মে. টন ধান ও ৪ হাজার ২৪ মে.টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ।

চাঁদপুর জেলা খাদ্য অফিস সূত্রে এ তথ্য ২৯ জানুয়ারি জানা গেছে – শুরু থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ করা হয়েছে ৫৮১ মে.টন। কৃষক থেকে ধান ক্রয় এবার হয়নি বলে জানানো হয়েছে ।

ধান কেনার কথা ছিল ২৮ টাকায় ও চাল ৪২ টাকা কেজি । চলতি বছর কেজি প্রতি ২ টাকা বাড়িয়েছে। গত বছর ছিল ২৭ টাকা ও ৪০ টাকা। সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি এবং সিদ্ধ চাল সরকারি অনুমোদিত ডিলারদের কাছ থেকে ক্রয় করবে।

প্রাপ্ত তথ্য মতে ও খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়,চলতি বছরের আমন মৌসুমে সরকারিভাবে ৩ লাখ টন আমন ধান ও ৫ লাখ টন সেদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্রয় প্রক্রিয়া শুরু ১৭ নভেম্বর ২০২২ এবং শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ।

চলতি বছর ৫৬ লাখ ৫৭ হাজার ৪ শ ৪৭ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছির বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টন।

বিভিন্ন জেলায় আগাম আবাদ করা আমন ধান এরই মধ্যে কাটতে শুরু করেছেন কৃষক।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর