ক্ষমতা স্থায়িত্বে জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলায় আ. লীগ: ডা. শফিকুর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটয়ায় আওয়ামী লীগ। এরপরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় দলটি।

আজ রোববার (১ ডিসেম্বর) খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াত নেতা বলেন, আওয়ামী লীগ ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের পলায়নে কারা সহায়তা করেছে তা দেশের মানুষ জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর আরও বলেন, বিগত সরকার ১৫ বছর ধরে দেশটাকে কারাগারে পরিণত করেছিল। হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে। আওয়ামী লীগ মানুষ মানুষকে মানুষ মনে করেনি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন