একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৪ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন হবে ৩ হাজার ৯০৬ কোটি ৩৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮৬ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন