আন্দোলনে নিহত অজ্ঞাতদের কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শনিবার (২৫ জানুয়ারি) সকালে রায়েরবাজার কবরস্থানে আসেন উপদেষ্টা নাহিদ। এসময় শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘শহীদদের ঋণ কখনও শোধ করা যাবে না। তারা আমাদের একটি স্বৈরাচারমুক্ত রাষ্ট্র দিয়েছেন। আমরা আজীবন তাদের স্মরণ করবো।’

শহীদদের অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয় শহীদদের শনাক্ত করার কার্যক্রম চলমান।’

শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।’

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর