নাইম শেখের সেঞ্চুরি, খুলনার রান পাহাড়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:২৮ এএম

নাইম শেখের সেঞ্চুরি, খুলনার রান পাহাড়

ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বে চলছিল রানখরা। আজ বৃহস্পতিবার সেই খরা কাটালো খুলনা টাইগার্স। রংপুর রাইডার্সের বিপক্ষে তারা পেয়েছে পাহাড়সম পুঁজি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে বিধ্বংসী শতক পেয়েছেন নাইম শেখ।
খুলনাকে রানের পাহাড়ে তুলতে আসল কাজটা করেছেন নাইম শেখ। ইনিংসের প্রথম বল থেকে একদম শেষ বল নাগাদ খেলে এসেছেন তিনি। অপরাজিত থাকেন ৬২ বলে ১১১ রানে। খুলনার স্কোরবোর্ডে ৪ উইকেটে ২২০।
গতকাল বৃহস্পতিবার মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুর দিকে খানিকটা দেখেশুনেই খেলেন নাইম। এই সময়ে তাকে রেখে ফেরেন মেহেদী মিরাজ ও এলেক্স রস। মিরাজ ১২ বলে ২১ ও রস রান আউট হোন ১২ রানে। ৭.২ ওভারে ৬০ রানে ২ উইকেট হারায় খুলনা। সেখান থেকে উইলিয়াম বসিস্তোকে নিয়ে ঝড় তুলেন নাইম। দু’জনের জুটিতে ৪৭ বলে আসে ৮৮ রান। বসিস্তো ২১ বলে ৩৬ করে হার মানলেও নাইম শেখ ছুটেন আগ্রাসন ধরে রেখে। মাত্র ৫৫ বলে পৌঁছান তিন অংকে।
নাইমের সাথে শেষ দিকে ঝড় তুলেন মাহিদুল ইসলামও। মাহিদুল শেষ ওভারে ১৫ বলে ২৯ রানে ফিরলেও নাইম অপরাজিত থাকেন ৭ চার ৮ ছক্কার ইনিংস নিয়ে। আকিভ, ইফতেখার ও শেখ মেহেদী নেন একটা করে উইকেট।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর