একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ এএম

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে অর্থাৎ ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে।

এরপর ৩ বাহিনী প্রধান, আইজিপি, ডিএমপি কমিশনার, ডি জি, বিজিবি, র‍্যাব, ডিজি আনসার, এনএসআই, ডিজিএফআইসহ অন্যান্য বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর