নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন রিজওয়ানা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মার্চ ২০২৫, ১১:১৯ এএম

এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় রিজওয়ানা বলেন, ‘মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের স্থান বাংলাদেশে নাই। নারীর প্রতি সহিংসতা কোনভাবেই অ্যালাও করে না সরকার।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার। যখনই কোন ঘটনা নজরে আসছে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হচ্ছে৷’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন