প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় গরীব অসহায় পরিবারের মাঝে বিয়ের নগদ অর্থ প্রদান 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মানবিক ও সামাজিক সংগঠন প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় এক গরীব অসহায় পরিবারের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সরু মিয়া হাজি বাড়ির আনোয়ার হোসেন এর মেয়ের বিবাহের জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়। 

এই সময় প্রতিবাদী কন্ঠের কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন ও সাহাদাত হোসেন সুজন মেয়ের বাবা আনোয়ার হোসেনের হাতে এই নগদ অর্থ তুলে দেন।

প্রতিবাদী কন্ঠ সামাজিক ও মানবিক সংগঠন থেকে বলা হয়, এই রকম মানবিক কাজ ও গরীব অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই ছাড়াও সমাজের নানা অসঙ্গতি দূর করা, মাদক বিরোধী কাজ, যেকোন অন্যায় প্রতিরোধ করার আহবান ও জানানো হয় সংগঠন থেকে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন