মারা গেছেন হিরো আলমের পালক বাবা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ এএম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পালক বাবার মৃত্যুর সংবাদটি হিরো আলম নিজেই সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজবাড়িতে আজ বাদ-জোহর বাবার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন হবে হিরো আলমের বাবার।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর