মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা সম্পন্ন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:২১ পিএম

চাঁদপুর জেলা প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের (২০২৫-২০২৬) সালের কার্যকরী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকালে প্রেসক্লাবে কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ ওমর ফারুকের পরিচালনায় সভায় আলোচ্যসূচির উপর বক্তব্য রাখেন সহ সভাপতি জাকির হোসেন বাদসা, সালাউদ্দিন দেওয়ান, ইসমাইলখান টিটু, আতিকুর রহমান দুলাল, ছালে আকরাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন, সদস্য লতিফ মিয়াজি, মমিনুল ইসলাম প্রমুখ।
এরপর নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় নবগঠিত কমিটি বিশেষ ব্যাক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময়, আনন্দ ভ্রমণ, প্রেসক্লাবে নতুন সদস্য অন্তভূক্ত কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন